ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশপঞ্চগড়পঞ্চগড়ের তেঁতুলিয়া দাখিল মাদরাসায় পাস করেনি কেউ

পঞ্চগড়ের তেঁতুলিয়া দাখিল মাদরাসায় পাস করেনি কেউ

মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিবেদক: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার তেঁতুলিয়া দাখিল মাদরাসায় এবার দাখিল পরীক্ষায় এক নজিরবিহীন ফলাফল বিপর্যয় ঘটেছে।

সোমবার (১০ আগস্ট) মাদরাসা শিক্ষা বোর্ড দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশ করে। প্রকাশিত ফলাফলে দেখা যায়, ২০২৬ সালের দাখিল (এসএসসি সমমান) পরীক্ষায় ১৯৯০ সালে স্থাপিত এই মাদরাসাটির পাসের হার শূন্য।

জানা যায়, ১২৬১৮৫ নম্বর ইআইআইএন মাদরাসাটিতে মোট পরীক্ষার্থী ছিলেন ২১জন। পরীক্ষায় উপস্থিত হন ১৮ জন।

স্থাপিত হওয়ার তিন যুগ পেরিয়ে গেলেও এখন পর্যন্ত এমপিওভুক্ত হয়নি। এমপিওভুক্ত না হওয়ার অজুহাতে শিক্ষকরা নিয়মিত প্রতিষ্ঠানে উপস্থিত হন না এবং মাদরাসাটি প্রায় সময় বন্ধ থাকে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

শিক্ষকদের এই নিয়মিত অনুপস্থিতি এবং পাঠদানে চরম গাফিলতির কারণেই মূলত মাদরাসটির দাখিল পরীক্ষার ফলাফলে এমন বিপর্যয় ঘটছে বলে দাবি করেছেন অভিভাবক ও এলাকাবাসী।

এ বিষয়ে জানতে তেঁতুলিয়া দাখিল মাদরাসার সুপারিনটেনডেন্ট মোজাফফর হোসেন কে একাধিকবার মুঠোফোনে কল করেও পাওয়া যায়নি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular