ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeতথ্যপ্রযুক্তি ও বিজ্ঞানপূর্ণগ্রাস সূর্যগ্রহণ সংঘটিত হয়েছে

পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সংঘটিত হয়েছে

বিজ্ঞান ডেস্ক : দীর্ঘ অপেক্ষার একুশ শতকের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হলেন পশ্চিম ইউরোপবাসী। আইসল্যান্ড ও স্পেন দেখা মিলেছে মহাজাগতিক এই দৃশ্যের।

এছাড়াও, উত্তর আমেরিকার উত্তর-পূর্বাঞ্চল, উত্তর আফ্রিকা এবং সুমেরু অঞ্চলের বিশাল এলাকা থেকে দেখা গেছে আংশিক সূর্যগ্রহণ। এসব এলাকায় বিকেল থেকেই ভিড় করেন মহাকাশপ্রেমী ও সাধারণ মানুষ।

 ১২ আগস্ট ২০২৬ তারিখে এই বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সংঘটিত হয়েছে। 

২৭ বছর পর এটাই ইউরোপে প্রথম পূর্ণগ্রাস। সর্বোচ্চ স্থায়িত্ব ছিল আইসল্যান্ডের পশ্চিম উপকূলের কাছে, প্রায় ২ মিনিট ১৮ সেকেন্ড।
 
এইদিন বাংলাদেশ সময় রাত ৯টা ৩৪ মিনিটে শুরু এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ স্পেনের বিলবাও, ভ্যালেন্সিয়া ও মায়োর্কার মতো শহরগুলোতে সূর্য ডোবার ঠিক কয়েক মিনিট আগে গ্রহণটি পূর্ণগ্রাসে রূপ নেয়। 
 

এই গ্রহণকে কেন্দ্র করে স্থানীয় ও পর্যটকদের ঢল নামে গ্রহণ দেখা যাওয়ার স্পটগুলোতে। গ্রহণপ্রেমীদের জন্য বিশেষ ‘এক্লিপস ফ্লাইটস’ এবং সমুদ্রযাত্রার আয়োজন করে এয়ারলাইন্স ও ক্রুজ কোম্পানি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular