ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধরায়পুরে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট

রায়পুরে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট

নাজমুল হোসেন, বিশেষ সংবাদদাতা : লক্ষ্মীপুরের রায়পুরে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত একটি অবৈধ ড্রেজার ও পাইপ বিনষ্ট করা হয়েছে। তবে অভিযান টের পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

মঙ্গলবার রাতে রায়পুর উপজেলার ৮ নম্বর চরবংশী ইউনিয়নের হাজিমারা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান কাউছারের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, হাজিমারা এলাকায় অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার ও পাইপ পাওয়া যায়। পরে সেগুলো বিনষ্ট করা হয়।

অভিযান পরিচালনার সময় সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular