ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিবাজারে আলু-তেলে অস্বস্তি

বাজারে আলু-তেলে অস্বস্তি

নিউজ ডেস্ক : নিত্যপণ্যের দর কমাতে সরকারের শুল্ক ছাড়ে এখনও পুরোপুরি সুফল পাচ্ছেন না ভোক্তারা। আলু, বোতলজাত সয়াবিন তেল, খেজুরসহ কয়েকটি পণ্য আগের মতো বেশি দরে বিক্রি হচ্ছে। তা ছাড়া সবজির সরবরাহ বাড়লেও দামে প্রভাব রয়েছে কম।

সরকারি সংস্থা টিসিবির হিসাবে, এক মাসের ব্যবধানে মোটা চালের দর ২ শতাংশের মতো কমলেও মাঝারি ও সরু চালের দর এখনও বেশি যথাক্রমে– ৩ ও ৬ শতাংশ। খোলা সয়াবিন ও পাম অয়েলের দর প্রায় ৬ শতাংশ বেশি। আর বোতলজাত তেলের দর বেশি ১ শতাংশের মতো। তবে এ সময় চিনির দর প্রায় ৫ শতাংশ ও পেঁয়াজের দর ১০ থেকে ১২ শতাংশ কমেছে।

ভোক্তা-সংশ্লিষ্টরা বলছেন, শুল্ক কমিয়ে দায় সারলে হবে না। এর সুফল ক্রেতা পাচ্ছে কিনা, সেটি সরকারকে নিশ্চিত করতে হবে। সে জন্য পণ্যের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা, বাজার তদারকি চলমান রাখা এবং টিসিবির মাধ্যমে পণ্য বিক্রির আওতা বাড়াতে হবে।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular