নিউজ ডেস্ক: ২৮তম বিসিএস (প্রশাসন) ফোরামের নির্বাহী কমিটি গঠন: জামিলা শবনম সভাপতি, মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়া সাধারণ সম্পাদক নির্বাচিত
২৮ নভেম্বর ২০২৪ তারিখে ২৮ তম বিসিএস (এডমিন) ফোরামের ২০২৪-২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। গত ২৭ নভেম্বর ২০২৪ সকাল ১০ টা থেকে ২৮ নভেম্বর ২০২৪ সকাল ১০ টা পর্যন্ত অনলাইনে ভোট গ্রহণ সম্পন্ন করে। ২৮ তম বিসিএস (এডমিন) ক্যাডারের ২০১ জন সদস্যের মধ্যে ১৯১ জন সদস্য অনলাইনে ভোটের মাধ্যমে ১৭ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি নির্বাচিত করেছে।
নির্বাচিত সদস্যসের মধ্যে বেগম জামিলা শবনম সভাপতি, জনাব খন্দকার মুশফিকুর রহমান ও বেগম সুবর্ণা সরকার সহসভাপতি, জনাব মোঃ ইব্রাহিম যুগ্ম সম্পাদক, জনাব মোঃ আব্দুল্লাহ আলমাহমুদ সাংগঠনিক সম্পাদক, জনাব দীপক কুমার রায় ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক, সাইফুর রহমান কল্যাণ সম্পাদক, জনাব মোঃ মামুন নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন৷
উল্লেখ্য মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়া সাধারণ সম্পাদক, জনাব মামুন আল ফারুক কোষাধ্যক্ষ, বেগম শাম্মি ইসলাম প্রচার সম্পাদক, জনাব এ এইচ এম মাহফুজুর রহমান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদ, দীপংকর রায় আইন সম্পাদক, নুরুল হুদা সহ-কোষাধ্যক্ষ, জনাব চৌধুরী আশরাফুল করিম ও মোঃ শাহাদাত হোসেন নির্বাহী সদস্য এবং জনাব মোঃ শাহীদুল ইসলাম দপ্তর সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। উক্ত কমিটি দুই বছর ২০২৪-২৬ মেয়াদে তাদের দায়িত্ব পালন করবেন।



