ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসংগঠন সংবাদবাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির ভাটারা থানা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ২৯ নভেম্বর) রাজধানীর নর্দা ওই সমিতির নিজস্ব কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এতে মোট ভোটার সংখ্যা ২০৯ জন।

নির্বাচনে দুটি প্যানেলে ২৩ টি পদের বিপরীতে মোট ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনে কামাল হোসেন সমর্থিত প্যানেলে মোঃ কামাল হোসেন, মোহাম্মদ চুন্নু, মোঃ ইসমাইল হোসেন ভূঁইয়া, মোঃ মতিউর রহমান (সুজন), মোঃ সোহেল মিয়া, মোঃ আবুল কালাম, মোঃ মাসুদ রানা (গোলাম ছান্দানী), মোঃ আব্দুল হান্নান, মোঃ আব্দুস সালাম ভূঁইয়া, মোঃ আল-আমিন, মোঃ লিটন তালুকদার, মোঃ সেলিম রেজা, মোঃ মনির আহম্মদ, মোঃ বদরুল আলম, শ্রী সুকুমার সরদার, মোঃ বাচ্চু, মোঃ জসীম উদ্দিন, মোঃ এম এ হামিদ, মোঃ মোয়াজ্জেম হোসেন, মোঃ জুলহাস ফারাবী, মোঃ ইয়াকুব ও মোঃ তুহিনুল ইসলাম (বাবু) প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

নির্বাচনে আজম সমর্থিত প্যানেলে মোঃ আলী আজম, মোঃ কাইয়ুম হোসেন, হাবিব লস্কর, ফরিদ, মোহাম্মদ আলী হোসেন, মোঃ ইউনুছ সরকার, মোঃ মনির হোসেন, মোঃ জালাল হোসেন, মোঃ সিরাজ মিয়া, মোঃ শরিফুল ইসলাম (সোহাগ), নূর হোসেন সোহেল, মোঃ আতিক রহমান, মোঃ শাহাবুদ্দিন, মাইনুদ্দিন পাটোয়ারী, শ্রী শিতারাম পার্শি, মোঃ কাশেম আলী এবং মোঃ আখতারুজ্জামান (আক্তার) প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচন চলাকালী সময়ে একাধিক প্রার্থীরা বলেন, সকাল থেকে খুব সুন্দর পরিবেশে ভোট গ্রহণ চলছে। এখানে যারা প্রার্থী রয়েছেন, সকলে এক অন্যের পরিবারের মতো। তাই আগামী দিনে নির্বাচনে যেই জয়ী হোক, তাদের নিয়ে সমিতির উন্নয়নে কাজ করবে বলে জানান তারা।

নির্বাচন সুষ্ঠু হচ্ছে উল্লেখ করে, প্রধান নির্বাচন কমিশনার বলেন, সকাল থেকে সুন্দর পরিবেশে ভোট গ্রহণ চলছে। প্রার্থীরা সব ধরনের আচরণবিধি মেনে ভোটারদের কাছে ভোট চাইছেন। তাছাড়া যে কোন ধরনের অপরিতিকার ঘটনায় এড়াতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত আছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular