ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়সাংবিধানিক নিয়মে যথাসময়েই স্থানীয় সরকার নির্বাচন: স্থানীয় সরকারমন্ত্রী

সাংবিধানিক নিয়মে যথাসময়েই স্থানীয় সরকার নির্বাচন: স্থানীয় সরকারমন্ত্রী

নিউজ ডেস্ক : সাংবিধানিক নিয়ম মেনেই যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। একই সঙ্গে বিগত আমলে দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

রোববার (২৩ আগস্ট) সকালে সচিবালয়ে দায়িত্ব গ্রহণের পর প্রথম কর্মদিবসে মন্ত্রণালয়ের কর্মকর্তা, বিভিন্ন সংস্থা ও দপ্তরপ্রধানদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ড. আবদুল মঈন খান বলেন, সাংবিধানিক নিয়ম অক্ষরে অক্ষরে পালন করে সরকার স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করবে। বিগত সরকারের সময়ে যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, বর্তমান গণতান্ত্রিক সরকার সে ধরনের নির্বাচন করবে না বলেও মন্তব্য করেন তিনি।

দুর্নীতির বিষয়ে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, সরকার কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেবে না। যারা দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে যথাযথ প্রক্রিয়ায় দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, ‘সরকার জনগণের ক্ষমতায় ক্ষমতাসীন, তাই বিএনপি সরকার প্রতিহিংসায় নয়, আইনে বিশ্বাস করে।’

মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রান্তিক মানুষের ভাগ্যোন্নয়নের লক্ষ্যে তাকে গুরুদায়িত্ব দিয়েছেন। মন্ত্রণালয় সঠিকভাবে সেবা দিতে পারলে এর সুফল পুরো দেশ পাবে।

নতুন দায়িত্বে আসা স্থানীয় সরকারমন্ত্রী দরিদ্র ও প্রান্তিক মানুষের কাছে সরকারি সেবা পৌঁছে দিতে কার্যকরভাবে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular