ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
HomeUncategorizedফুলবাড়ীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপিত

ফুলবাড়ীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপিত

মো. হারুন-উর-রশীদ, দিনাজপুর প্রতিবেদক: দিনাজপুরের ফুলবাড়ীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার বিকালে সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা মজিহি পরিষদের উদ্যোগে  এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা মজিহি পরিষদের সভাপতি সাহেব মুর্মু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা বিএনপির আহবায়ক যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি ও পারর্তীপুর উপজেলা বিএনপির আহবায়ক, ব্যারিস্টার একেএম কামরুজ্জামান। 

প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক খুরশিদ আলম মতি।

এ সময় ফুলবাড়ী বিএনপির নবগঠিত উপজেলা আহবায়ক কমিটি ও পৌর আহবায়ক  কমিটির নেতাকর্মীরা 

উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে আদিবাসী শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

অনুষ্ঠানে আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ অংশগ্রহণ করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular