ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকহঠাৎ মস্কোতে নামল মার্কিন সামরিক বিমান

হঠাৎ মস্কোতে নামল মার্কিন সামরিক বিমান

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার রাজধানী মস্কোর ভনুকোভো আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন সামরিক বাহিনীর একটি শক্তিশালী বোয়িং সি-১৭ গ্লোবমাস্টার পরিবহন বিমান অবতরণ করেছে।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর ফ্লাইট ট্র্যাকিং ডেটা বলছে, মঙ্গলবার (২৫ আগস্ট) গ্রিনিচ মান সময় সকাল ৭টার দিকে বিমানটি মস্কোতে পৌঁছায়।

মার্কিন নিবন্ধিত ‘০৭-৭১৮১’ টেল নম্বরের এই বিশাল সামরিক বিমানটি লাটভিয়ার রাজধানী রিগা থেকে সরাসরি উড়ে এসে মস্কোতে অবতরণ করে।

ফ্লাইট ট্র্যাকিং ডেটা থেকে জানা যায়, বিমানটি আগে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির কাছে অবস্থিত ক্যাম্প স্প্রিংস সামরিক ঘাঁটি থেকে লাটভিয়ার রিগায় গিয়ে পৌঁছেছিল। তবে রহস্যময় এই বিমানে কোনো ধরনের মালামাল নাকি যাত্রী পরিবহন করা হচ্ছিল, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

অন্যদিকে, রাশিয়ার সরকারি বাসভবন ক্রেমলিন থেকে জানানো হয়েছে যে মস্কোর মাটিতে অবতরণ করা মার্কিন এই বিমানের বিষয়ে তাদের কাছে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য নেই।

চলতি বছরে ইউরোপ থেকে সরাসরি রাশিয়ায় আমেরিকান নিবন্ধিত কোনো বিমানের এটি দ্বিতীয় ফ্লাইট। এর আগে গত জানুয়ারি মাসে মার্কিন বিশেষ প্রতিনিধি স্টিভেন উইটকফ এবং জ্যারেড কুশনার ইউক্রেন সংকট নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করতে একটি বিমানে মস্কো সফর করেছিলেন।

মধ্যপ্রাচ্যে ইরান সংঘাতের কারণে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে ইউক্রেন বিষয়ক শান্তির আলোচনা বর্তমানে অনেকটাই স্তব্ধ হয়ে আছে। কুশনার ও উইটকফের নতুন কোনো মস্কো সফরের বিষয়ে কোনো তথ্য নির্ধারিত নেই বলে গত সপ্তাহেও ক্রেমলিন জানিয়েছিল।

এই পরিস্থিতিতে কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই মার্কিন সামরিক বিমানের মস্কোতে উপস্থিতি নতুন কৌতূহল সৃষ্টি করেছে। সূত্র: রয়টার্স।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular