ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধযুক্তরাজ্যে বড় সাইবার হামলা

যুক্তরাজ্যে বড় সাইবার হামলা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের প্রায় এক লাখ পুলিশ কর্মকর্তার নাম ও যোগাযোগের তথ্য ডার্ক ওয়েবে ফাঁস হয়েছে। দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি গুরুত্বপূর্ণ ডেটাবেজে সাইবার হামলার মাধ্যমে এই তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকাররা।

ব্রিটিশ সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, হ্যাকাররা পুলিশ ন্যাশনাল লিগ্যাল ডেটাবেজে অনুপ্রবেশ করে কর্মকর্তাদের তথ্য সংগ্রহ করে। যুক্তরাজ্যের বিভিন্ন পুলিশ বাহিনী আইনি তথ্য ও দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য এই অনলাইন ডেটাবেজ ব্যবহার করে থাকে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলার পেছনে এক্সফিলস্কোয়াড নামে পরিচিত একটি সাইবার অপরাধী গোষ্ঠীর সংশ্লিষ্টতার সন্দেহ করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে পশ্চিমা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ওপর চালানো ধারাবাহিক সাইবার হামলার অংশ হিসেবেই এ ঘটনাকে দেখছেন তদন্তকারীরা। 

ইংল্যান্ড ও ওয়েলসের অধিকাংশ পুলিশ কর্মকর্তা কর্মজীবনের কোনো না কোনো সময়ে এই ডেটাবেজ ব্যবহার করেছেন। বর্তমানে ওই দুই অঞ্চলে প্রায় এক লাখ ৪৫ হাজার পূর্ণকালীন পুলিশ কর্মকর্তা কর্মরত রয়েছেন। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সাইবার নিরাপত্তা জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular