ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিপ্রখ্যাত আইনজীবী ও প্রবীণ রাজনীতিবিদ ড. কামাল হোসেনের সংবর্ধনা

প্রখ্যাত আইনজীবী ও প্রবীণ রাজনীতিবিদ ড. কামাল হোসেনের সংবর্ধনা

নিউজ ডেস্ক: ২৯ আগস্ট ২০২৬ শনিবার বিকেল ৩টায় গণফোরামের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও দলের প্রতিষ্ঠাতা, ইমেরিটাস সভাপতি ড.কামাল হোসেনের সংবর্ধনা অনুষ্ঠান ঢাকাস্থ ইন্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন গণফোরামের সভাপতি (ভারপ্রাপ্ত) সিনিয়র এডভোকেট সুব্রত চৌধুরী।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, স্থানীয় সরকার মন্ত্রী ড.আব্দুল মঈন খান, জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, বাসদের উপদেষ্টা কমরেড খালেকুজ্জামান, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, সিপিবির সভাপতি জহির সাজ্জাদ চন্দন সহ অন্যান্য উপস্থিত থাকবেন।

নাগরিক সমাজের প্রতিনিধির মধ্যে জনাব রেহমান সোবহান, ড.দেবপ্রিয় ভট্টাচার্য ও ড. শাহদীন মালিক উপস্থিত থাকবেন।

দলের সাধারণ সম্পাদক ডা: মিজানুর রহমান এক বিবৃতিতে গণফোরামের সকল পর্যায়ের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের অনুষ্ঠানে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular