অর্থনীতি ডেস্ক চীনে প্রায় ৩০ লাখ টেসলা গাড়ি প্রত্যাহার করা হচ্ছে। টেসলার পাশাপাশি চীনের এক্সপেং, শাওমি ও জিলি ব্র্যান্ডের গাড়িও প্রত্যাহার করা হচ্ছে। সব মিলিয়ে এই পদক্ষেপের আওতায় পড়ছে ৪০ লাখের বেশি গাড়ি
বিশেষ করে বড় ধরনের দুর্ঘটনায় গাড়ির লো-ভোল্টেজ বৈদ্যুতিক ব্যবস্থা অচল হয়ে গেলে দরজা দ্রুত খোলা কঠিন হতে পারে। এতে গাড়ির ভেতরে থাকা যাত্রীরা বের হতে এবং বাইরে থাকা উদ্ধারকারীরা দরজা খুলতে সমস্যায় পড়তে পারেন।
প্রত্যাহারের আওতায় থাকা গাড়িগুলোতে দরজার ভেতরে সতর্কতামূলক লেবেল লাগানো হবে। পাশাপাশি সফটওয়্যার আপডেট দেওয়া হবে, যাতে দুর্ঘটনা ঘটলে গাড়ির জানালা স্বয়ংক্রিয়ভাবে কিছুটা নিচে নেমে যায়।
চীনে শাওমির বৈদ্যুতিক গাড়ি জড়িত দুটি প্রাণঘাতী দুর্ঘটনার পর গোপন দরজার হাতল নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এসব দুর্ঘটনায় বিদ্যুৎ ব্যবস্থা নষ্ট হয়ে যাওয়ার কারণে দরজা খোলা সম্ভব হয়নি বলে সন্দেহ করা হয়েছিল।




