ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধনদী ভরাট করে ঘাট নির্মাণ, চাঁদপুরে ৫০ হাজার টাকা জরিমানা

নদী ভরাট করে ঘাট নির্মাণ, চাঁদপুরে ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর : চাঁদপুরে নদীতে রাবিশ ও বর্জ্য ফেলে একটি অংশ ভরাট করে পণ্য ওঠানামার ঘাট নির্মাণের অভিযোগে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভরাট করা অংশ খনন করে নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে তাঁকে সাত দিনের সময় দেওয়া হয়েছে।

রোববার (৩০ আগস্ট) জেলার ১০ নম্বর চৌধুরীঘাট এলাকার কসাইখানা-সংলগ্ন স্থানে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর (সংশোধিত ২০১০) ৬(ঙ) ধারা লঙ্ঘন করে নদীতে রাবিশ ও বর্জ্য ফেলে একটি অংশ ভরাট করা হয়েছিল। পরে ওই জায়গাটি পণ্য ওঠানামার ঘাট হিসেবে ব্যবহার করা হচ্ছিল। এ ঘটনায় কাজী মোবারক করীম মেহেদীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ঘটনাস্থলেই জরিমানার অর্থ আদায় করা হয়েছে।

একই সঙ্গে ভরাট করা অংশ খনন করে নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে সাত দিনের সময়সীমা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

চাঁদপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে পরিবেশ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া প্রসিকিউশন দেন। এ সময় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, নদী ও পরিবেশের স্বাভাবিক ভারসাম্য রক্ষায় আইন লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular