ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeউৎসব/দিবসরায়পুরায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ

রায়পুরায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ

মো. তৌফিকুল হক, রায়পুরা, নরসিংদী : নরসিংদীর রায়পুরায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে দলটির নেতা-কর্মীরা মিছিল নিয়ে উপজেলা পরিষদ মাঠে জড়ো হন।

উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ২৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে নেতা-কর্মীরা অংশ নেন। তাঁদের হাতে ছিল বিভিন্ন ব্যানার ও ফেস্টুন। মিছিল ও স্লোগানে উপজেলা সদর এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

পরে উপজেলা পরিষদ মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এবং নরসিংদী-৫ (রায়পুরা) আসনের নেতা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। সভায় বক্তব্য দেন রায়পুরা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এন জামান ও ফাইজুর রহমান, পৌর বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সী, সাবেক মেয়র আব্দুল কুদ্দুস, হাবিবুর রহমান হাবিব, নাজমুল হক মোহন, যুবদলের আলফাজ উদ্দিন মিঠু ও নুর আহমেদ চৌধুরী মানিকসহ স্থানীয় নেতারা।

আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রাজনৈতিক কর্মকাণ্ড ও দেশের উন্নয়নে তাঁর নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। তাঁরা বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং অর্থনৈতিকভাবে স্বনির্ভর বাংলাদেশ গড়ার কথা বলেন।

আয়োজকেরা বলেন, সাম্প্রতিক সময়ে বিএনপি ক্ষমতার বাইরে থাকার পর রায়পুরায় এটি ছিল দলের প্রথম বড় র‍্যালি। এতে বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

কর্মসূচিতে বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলকে ঐক্যবদ্ধ করার কথা বলেন। একই সঙ্গে দুর্নীতি ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular