জামালপুর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) স্থানীয় ফৌজদারি মোড় চত্বরে জেলা বিএনপির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর-৫ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।
র্যালিতে জামালপুর পৌর বিএনপির সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক শাহ মো. আব্দুল্লাহ আল মাসুদসহ জেলা, সদর উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালিতে দলীয় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। পরে ফৌজদারি মোড় চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।




