ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeবিনোদনআন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের “তৃতীয় পক্ষ” নির্বাচিত

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের “তৃতীয় পক্ষ” নির্বাচিত

আগামী ২৫ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত ভারতের কেরালা রাজ্যের রাজধানী তিরুবনন্তপুরমে অনুষ্ঠিতব্য ‘১৮তম ইন্টারন্যাশনাল ডকুমেন্টারি অ্যান্ড শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল অব কেরালা’য় বাংলাদেশী চলচ্চিত্রকার ওয়াসিউদ্দিন আহমেদের প্রামাণ্যচিত্র “তৃতীয় পক্ষ” আন্তর্জাতিক বিভাগে নির্বাচিত হয়েছে।

উৎসব কর্তৃপক্ষ একাধিক ই-মেইল বার্তায় “তৃতীয় পক্ষ” নির্বাচনের বিষয়টিসহ নির্মাতাকে আনুষ্ঠানিক ভাবে উপস্থিতের আমন্ত্রণ জানিয়েছেন।

ওয়াসিউদ্দিন আহমেদ পরিচালিত “তৃতীয় পক্ষ” প্রামাণ্যচিত্রটি বাংলাদেশের বেদে সম্প্রদায়ের এক বড় অংশের নানা ধরণের জীবনযাত্রার মাঝে তাদের জীবন, জীবিকা, পরিবার ও তাদের সমাজব্যবস্থার চিত্র ফুটে উঠেছে।

প্রামাণ্যচিত্রটি নির্মাণে চিত্রগ্রহণে ছিলেন দেবদাস সাহা দেবু, সম্পদানায় সানু মানিক, আবহসঙ্গীতে সৈয়দ সাবাব আলী আরজু, শব্দ পরিকল্পনায় সাইফুল ফারদিন, সহকারী পরিচালনায় আদনান আহমেদ ও চিত্রনাট্য, পরিচালনা ও প্রযোজনা ওয়াসিউদ্দিন আহমেদ।

প্রামাণ্যচিত্র : তৃতীয় পক্ষ ( Third Owner )
পরিচালক : ওয়াসিউদ্দিন আহমেদ ( Oasiuddin Ahmed )
চলচ্চিত্র উৎসব:  : 18th International Documentary and Short Film Festival of Kerala (IDSFFK)
বিভাগ : International Section
স্থান ও তারিখ :  September 25 to 30, 2026 in Thiruvananthapuram, Kerala, India.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular