ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeদুর্ঘটনাহাটহাজারীতে অনুশীলনকালে ২ সেনাসদস্য নিহত

হাটহাজারীতে অনুশীলনকালে ২ সেনাসদস্য নিহত

নিউজ ডেস্ক : চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত এবং ১ কর্মকর্তা আহত হয়েছেন।

বুধবার (০৯ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আইএসপিআর।

হাটহাজারীতে অনুশীলন চলাকালে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় গুরুতর আহত হন একজন। আহত কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকায় স্থানান্তর করা হচ্ছে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular