ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশময়মনসিংহমহাপরিকল্পনা প্রণয়নে গফরগাঁও পৌরসভার পরামর্শ সভা

মহাপরিকল্পনা প্রণয়নে গফরগাঁও পৌরসভার পরামর্শ সভা

গফরগাঁও(ময়মনসিংহ)প্রতিনিধিঃময়মনসিংহের গফরগাঁও পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে ৩য় পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার(১০ সেপ্টেম্বর)বেলা ১১টায় গফরগাঁও পৌরসভা মিলনায়তনে এ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।পৌর নির্বাহী কর্মকর্তা আরিফ আকন্দের সভাপতিত্বে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়ন বিষয়ক ৩য় পরামর্শ সভায় মুল প্রজেক্ট উপস্থাপন করেন পিডিআরসি এর প্রধান নির্বাহী অফিসার সারোয়ার হোসেইন ও ইয়াসির মোহাম্মদ আমিন।বক্তব্য রাখেন,পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. মিজানুর রহমান,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ ইসহাক,পৌর বিএনপির সাবেক আহবায়ক ফজলুল হক,উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহ আবদুল আল মামুন,পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল ইসলাম ইমন,উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মোক্তার হোসেন মুক্তা।এছাড়াও পৌরবাসীর অংশীজন হিসেবে বক্তব্য রাখেন,সাংবাদিক আতাউর রহমান মিন্টু, সাংবাদিক রোবেল মাহমুদ,নজরুল ইসলাম,সাংবাদিক সাব্বির কামাল,প্রমূখ।মতবিনিময় সভা সঞ্চালনা করেন পৌর কর নির্ধারক মো. হাবিবুর রহমান।পৌরসভার নানান সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে বক্তারা এসব বিষয় মহাপরিকল্পনায় অন্তর্ভুক্তের দাবি জানান। ড্রেনেজ ব্যবস্থা ও বর্জ্য প্ল্যান ব্যবস্থাপনার উপর বিশেষ গুরুত্বারোপ করেন।পৌর কতৃপক্ষ সমস্যা সমাধান ও উন্নয়নের ধারাবাহিকতায় নাগরিকদের সহযোগিতা কামনা করেন।অনুষ্ঠানে পৌরসভার সকল ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি পেশার নাগরিক গণ উপস্থিত ছিলেন।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular