ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশময়মনসিংহবিদ্যুৎস্পৃষ্টে গফরগাঁওয়ের প্রকৌশলীর মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টে গফরগাঁওয়ের প্রকৌশলীর মৃত্যু

গফরগাঁও(ময়মনসিংহ)প্রতিনিধিঃময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলার দক্ষিণ লামকাইন গ্রামের বাসিন্দা প্রকৌশলী মাজেদুল ইসলাম হিটারে রান্না করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন।গত শনিবার(১২ সেপ্টেম্বর)রাত ১০টায় গাজীপুরের তুরাগ এলাকায় ভাড়াটিয়া বাসায় এ দুর্ঘটনা ঘটে।নিহত মাজেদুল ইসলাম মিয়াদ(২৭) উপজেলার পাঁচবাগ ইউনিয়নের দক্ষিণ লামকাইন গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক মো.আলীর ছোট ছেলে।তিনি একজন টেক্সটাইল প্রকৌশলী হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।স্থানীয়রা জানায়,শনিবার রাত ১০টার দিকে মিয়াদ বাসায় হিটারে ভাত রান্না করছিল।এসময় তিনি বৈদ্যুতিক শক খেয়ে নিচে পড়ে যান।পরে গুরুতর আহত অবস্থায় তাকে গাজীপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ লামকাইন গ্রামের প্রতিবেশী নূরুল হক জানান,অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে।এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular