গফরগাঁও(ময়মনসিংহ)প্রতিনিধি:ময়মনসিংহের গফরগাঁওয়ে মালবাহী(পাথরবাহী)ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ৬ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।রাত ১১ টায় এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।রোববার(১৩ সেপ্টেম্বর)বিকেল ৫টার দিকে দক্ষিণ গফরগাঁও উপজেলার গোলাবাড়ি এলাকায় এই মালবাহী ট্রেন দুর্ঘটনা কবলিত হয়।ময়মনসিংহ রেলওয়ে জংশন সুপারিন্টেন্ডেন্ট আব্দুল্লাহ আল হারুন বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন,ঢাকা থেকে ছেড়ে আসা মালবাহী(পাথরবাহী)ট্রেনটি কাওরাইদ ও মশাখালী রেলওয়ে স্টেশনের মাঝামাঝি গোলাবাড়ি এলাকায় পৌঁছালে পেছনের একটি বগি লাইনচ্যুত হয়।পরে লাইনচ্যুত বগিটি ঘটনাস্থলে রেখে অন্য বগিগুলো নিয়ে মালবাহী ট্রেনটি মশাখালী রেলওয়ে স্টেশনে নিয়ে আসা হয়।গফরগাঁও রেলওয়ে স্টেশন মাস্টার হানিফ আলী জানান,এ ঘটনায় ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ও দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন গফরগাঁও রেলওয়ে স্টেশনে এবং মহুয়া কমিউটার ট্রেন ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে অপেক্ষমান ছিল।অন্যদিকে,জামালপুর কমিউটার শ্রীপুরে এবং যমুনা এক্সপ্রেস রাজেন্দ্রপুরে আটকা পড়েছিল। ঢাকা থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত বগি উদ্ধার করে।ফলে ৬ ঘন্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।রাত ১১ টায় গফরগাঁও রেলস্টেশন থেকে আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্য ছেড়ে যায়
গফরগাঁওয়ে মালবাহী ট্রেন লাইনচ্যুত,৬ ঘণ্টা পর ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
আরো খবর
Continue to the category


