ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশময়মনসিংহদক্ষিণ গফরগাঁও উপজেলা পরিষদ কার্যালয়  নয়াবাড়িতেই হবে

দক্ষিণ গফরগাঁও উপজেলা পরিষদ কার্যালয়  নয়াবাড়িতেই হবে

গফরগাঁও( ময়মনসিং)প্রতিনিধিঃদক্ষিণ গফরগাঁও উপজেলা পরিষদ কার্যালয় নয়াবাড়ি মৌজায় স্থাপনের সরকারি আদেশ বহাল রেখেছেন উচ্চ আদালত।।সোমবার আদালত এ বিষয়ে একটি পিটিশন ডিসচার্জ করে দেয়।এ বিষয়ে ডেপুটি এটর্নি জেনারেল মোহাম্মদ ওসমান চৌধুরী বলেন,’সরকার সর্বোচ্চ অথরিটি নিকার সিদ্ধান্তের মাধ্যমে বিষয়টি নির্ধারণ করা হয়েছে।তাই এখানে কোনো গাইডলাইনের ব্যত্যয় ঘটেনি।আদালত সংক্ষিপ্ত (শর্ট)জাজমেন্ট দিয়েছেন এবং এর ফলে উপজেলা পর্যায়ের কার্যক্রম পরিচালনায় কোনো বাধা থাকলো না।আজকের পর মোশনটি ডিসচার্জ হয়ে গেছে।এই রায়ের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আনন্দ উল্লাসে ফেটে পড়েন দক্ষিণ গফরগাঁওয়ের আট ইউনিয়নের মানুষ।আদালতের আদেশকে স্বাগত জানিয়ে সোমবার বিকেলে কান্দিপাড়া বাজারে হাজারো মানুষের অংশগ্রহণে বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।মিছিলটি দক্ষিণ গফরগাঁও উপজেলার নয়াবাড়ি মৌজায় গিয়ে শেষ হয়।সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা মোশাররফ হোসেন,আমীর উদ্দিন,এমদাদুল হক,শামসুল ইসলাম ফারুক,জাসাস নেতা নাসির উদ্দিন প্রমুখ।বক্তারা এই রায় প্রদানে আদালতকে স্বাগত জানায় এবং স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চুকে অভিনন্দন জানান।কান্দিপাড়া সংলগ্ন উস্থি ইউনিয়নের(১৪৩ নং জে.এলভুক্ত)নয়াবাড়ি মৌজায় উপজেলা পরিষদ কার্যালয় নির্মাণ ও কার্যক্রম পরিচালনায় আর কোনো বাধা রইলনা।এর আগে পাগলা থানা এলাকায় উপজেলা পরিষদ স্থাপনের জন্য আদালতে রিট পিটিশন দায়ের করে একটি পক্ষ।সোমবার এই পিটিশন আদালত খারিজ করে দেয়।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular