ঢাকা  বুধবার, ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকযুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে মধ্যপ্রাচ্য ছাড়তেই হবে: আইআরজিসি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে মধ্যপ্রাচ্য ছাড়তেই হবে: আইআরজিসি

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে তাদের জঘন্য ও অপরাধমূলক উপস্থিতি গুটিয়ে নিয়ে অঞ্চলটিকে মুক্ত ঘোষণা করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) তেহরানের সঙ্গে ওয়াশিংটন ও তার মিত্রদের অব্যাহত উত্তেজনার মধ্যেই সংস্থাটি এই চরম প্রতিক্রিয়া জানাল।

জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ বলেছেন, ইরান যাতে কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, সে বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বদ্ধপরিকর। তবে তেহরান যদি সদিচ্ছা নিয়ে আলোচনায় ফিরতে চায়, তবে ওয়াশিংটনের পথ খোলা রয়েছে।

অন্যদিকে, ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি মার্কিন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, হরমুজ প্রণালী দিয়ে ইরাকি তেলবাহী ট্যাঙ্কার চলাচলে ইরান বাধা সৃষ্টি করেছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরাক প্রায় ৬০ বিলিয়ন ডলার রাজস্ব হারিয়েছে, যার মধ্যে তাদের মাসিক রপ্তানি আয়ের ৬০ শতাংশই অন্তর্ভুক্ত।

এদিকে, তেহরানের ওপর চাপ সৃষ্টির পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ঘোষণা করেছেন, বুধবারের মধ্যে বিশ্বজুড়ে ইরানের সব এয়ারলাইন্সের কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে। তবে এই ঘোষণার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের রাষ্ট্রীয় বিমান সংস্থা ‘ইরান এয়ার’ জানিয়েছে-তেহরান, মাশহাদ ও ইসফাহান থেকে ইরাকের নাজাফে তাদের নির্ধারিত ফ্লাইট চলাচল অব্যাহত থাকবে।

সূত্র: আল জাজিরা

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular