ঢাকা  মঙ্গলবার, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধনিখোঁজ ছাত্রদল নেতার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

নিখোঁজ ছাত্রদল নেতার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

নিখোঁজ কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়ন ছাত্রদল নেতা ইসফাতুল ইসলাম জিসানের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অপহরণের পর তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পরিবারের।

পরিবারের অভিযোগ জিসানকে রাস্তা থেকে অপহরণ করে তুলে নিয়ে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়।

অপহরণের চার ঘণ্টা পর আজ সোমবার ভোর রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কচ্ছপিয়া ঢালা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে রোববার রাত সাড় ১১টার দিকে এই অপহরণের ঘটনা ঘটে। নিহত জিসান উপজেলার কাকারা ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ লোটনী এলাকার নাজেম উদ্দিনের ছেলে। জিসান কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে কাকারা মাঝের স্টেশনের এক দোকানের সামনে অবস্থান করছিলেন জিসান। এ সময় হঠাৎ একটি সাদা রঙের মাইক্রোবাসে এসে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তাকে তুলে নিয়ে যায়।

পরিবারের অভিযোগ, অপহরণের পর জিসানকে চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সবুজবাগ এলাকার ‘কবির টাওয়ারে’ নিয়ে যাওয়া হয়। সেখানে তার ওপর নির্যাতন চালিয়ে হত্যার পর মরদেহ মহাসড়কের পাশে ফেলে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার অপারেশন অফিসার ইসমাইল হোসেন জানান, জিসানের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মরদেহের গলায় ও কপালে আঘাতের চিহ্ন দেখা গেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular