ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিনতুন ঋণ পেতে আইএমএফের সঙ্গে আলোচনা চালাচ্ছে বাংলাদেশ

নতুন ঋণ পেতে আইএমএফের সঙ্গে আলোচনা চালাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক: চলতি ২০২৬-২৭ অর্থবছরে মধ্যপ্রাচ্যের সংঘাতজনিত অর্থনৈতিক অনিশ্চয়তা মোকাবিলায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে নতুন অর্থায়ন পেতে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ।

সোমবার (১২ অক্টোবর) ব্যাংককে আইএমএফ-বিশ্বব্যাংকের বার্ষিক সভাস্থলে সাংবাদিকদের অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আইএমএফের সঙ্গে ইতোমধ্যে কয়েক দফা বৈঠক হয়েছে। আগামী এক-দুই দিনের মধ্যেও আরও বৈঠক হওয়ার কথা রয়েছে।

নতুন ঋণ কর্মসূচির আকার প্রায় ৪ থেকে ৫ বিলিয়ন ডলার হতে পারে। আলোচনায় বিনিময় হার ব্যবস্থাপনা, দুর্বল ব্যাংক সংস্কার, বিদ্যুৎ ও সারের ভর্তুকি এবং অভ্যন্তরীণ রাজস্ব আহরণের মতো বিষয় গুরুত্ব পাচ্ছে। তবে ঋণের পরিমাণ ও শর্ত এখনো চূড়ান্ত হয়নি।

বাংলাদেশ এর আগে ২০২৩ সালে আইএমএফের সঙ্গে ৪.৭ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচি শুরু করে, যা পরে বাড়িয়ে ৫.৫ বিলিয়ন ডলার করা হয়। ওই কর্মসূচির পাঁচ কিস্তিতে বাংলাদেশ প্রায় ৩.৮ বিলিয়ন ডলার পেয়েছে। পরে নতুন সরকার আগের কর্মসূচি থেকে সরে এসে নতুন ব্যবস্থার জন্য আলোচনা শুরু করে।

মধ্যপ্রাচ্যের সংঘাতে জ্বালানি ও সার আমদানির ব্যয় বেড়ে যাওয়ায় বৈদেশিক মুদ্রা ও বাজেটের ওপর চাপ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে আইএমএফসহ বহুপক্ষীয় ও দ্বিপক্ষীয় উন্নয়ন সহযোগীদের কাছ থেকে চলতি অর্থবছরে প্রায় ৪ বিলিয়ন ডলার বাজেট সহায়তা সংগ্রহের পরিকল্পনা রয়েছে সরকারের।-

ব্যাংককের আলোচনায় অগ্রগতি হলে চলতি মাসের শেষ দিকে আইএমএফের একটি প্রতিনিধিদল ঢাকা সফর করতে পারে। সরকারের লক্ষ্য আগামী জানুয়ারির মধ্যে সম্ভাব্য নতুন ঋণ কর্মসূচি চূড়ান্ত করা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular