ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধজামালপুরে দুই শত ১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার, ছাত্রদল নেতাসহ আটক পাঁচ

জামালপুরে দুই শত ১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার, ছাত্রদল নেতাসহ আটক পাঁচ

জামালপুর প্রতিনিধি, সৈয়দ নুরুল্লাহেল সাদেক : জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-১) বিশেষ অভিযানে ২১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ধানুয়া কামালপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

শনিবার রাতে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের বৈষ্ণবপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি-১-এর একটি দল বৈষ্ণবপাড়া এলাকায় সুজাত মিয়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় চারজনকে আটক করা হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে লাউচাপড়া এলাকা থেকে আরও একজনকে আটক করা হয়। অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের ২১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৭৩ হাজার টাকা। এ ছাড়া ১৫০ সিসির একটি সুজুকি মোটরসাইকেল জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন ধানুয়া কামালপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান উদয় (২৭), বৈষ্ণবপাড়া গ্রামের সুজাত মিয়া (৩৭) ও মো. সিফাত (২০), গাজীপুরের মো. রুবেল মিয়া (২৭) এবং নিলক্ষিয়া মির্ধাপাড়া গ্রামের মো. ফুরকান হোসেন (১৯)।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে আটক ব্যক্তিদের জামালপুরে নেওয়া হয়।

জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে জেলা পুলিশ বদ্ধপরিকর। মাদক কারবারি যত প্রভাবশালীই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। সীমান্ত দিয়ে মাদক প্রবেশ ও এর সঙ্গে জড়িত চক্রকে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।

মাদক নির্মূলে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করে তিনি মাদকসংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে জানানোর আহ্বান জানান।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular