ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধজামালপুরে শিশুশিক্ষার্থীকে ধর্ষণ, ইমামের যাবজ্জীবন কারাদণ্ড

জামালপুরে শিশুশিক্ষার্থীকে ধর্ষণ, ইমামের যাবজ্জীবন কারাদণ্ড

সৈয়দ নুরুল্লাহেল সাদেক, জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জে মসজিদের মক্তবে আরবি পড়তে যাওয়া এক শিশুশিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মুছা মিয়া ওরফে মুছা হুজুর (২৭) নামের এক ইমামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে পাঁচ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত মুছা মিয়া গাইবান্ধার ফুলছড়ি উপজেলার হরিচণ্ডী গ্রামের মো. মনিরুল ইসলামের ছেলে। তিনি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী মণ্ডলপাড়া এলাকার একটি জামে মসজিদে ইমামতির পাশাপাশি শিশুদের আরবি পড়াতেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৮ নভেম্বর থেকে ২ ডিসেম্বরের মধ্যে ওই শিশুশিক্ষার্থীকে ধর্ষণ করেন মুছা মিয়া। মক্তবের অন্য শিক্ষার্থীদের ছুটি দিয়ে ভুক্তভোগীকে মসজিদে রেখে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করাতেন তিনি। এ সুযোগে ২৮ নভেম্বর এবং পরবর্তী সময়ে ১ ও ২ ডিসেম্বর শিশুটিকে ধর্ষণ করেন বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়।

ঘটনাটি জানাজানি হওয়ার পর ভুক্তভোগীর মা ২০২০ সালের ৮ ডিসেম্বর দেওয়ানগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, আদালতে উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এ কারণে আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন। রায়ে রাষ্ট্রপক্ষ ও বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেছেন।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular