ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশকমলনগরে এইচএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর মৃত্যু

কমলনগরে এইচএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর মৃত্যু

আইসিটি বিষয়ে অকৃতকার্য হওয়ার পর নিজ ঘরে গলায় ফাঁস দেন বলে পরিবারের দাবি

ফারজানা আক্তার বৃষ্টি, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে এইচএসসি পরীক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে অকৃতকার্য হওয়ার পর ভূমিকা রানী দাস (১৮) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন বলে জানিয়েছে পরিবার।

নিহত ভূমিকা রানী দাস উপজেলার হাজিরহাট উপকূল সরকারি কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তিনি উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের করুণানগর বাজার এলাকার শশী ভক্তের বাড়ির বাসিন্দা রঞ্জিত চন্দ্র দাস ও শিখা রানী দাসের মেয়ে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকালে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশিত হলে ভূমিকা আইসিটি বিষয়ে অকৃতকার্য হওয়ার বিষয়টি জানতে পারেন। পরে পরিবারের অজান্তে নিজ ঘরে গলায় ফাঁস দেন তিনি। পরিবারের সদস্যরা তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করার চেষ্টা করেন। তবে ততক্ষণে তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular