ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়পোশাকশিল্পের অস্থিরতা নিরসনে বৈঠকে প্রধানমন্ত্রী

পোশাকশিল্পের অস্থিরতা নিরসনে বৈঠকে প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক: দেশের পোশাকশিল্পে চলমান অস্থিরতা ও শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে সংকট মোকাবিলায় বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রবিবার (১ নভেম্বর) সন্ধ্যা ৬টায় সচিবালয়ে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক ও পরিবহন শ্রমিক নেতা সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস অংশ নেন।

এর আগে, রবিবার ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে ঢাকা ও গাজীপুরে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকরা। এতে বিভিন্ন সড়কে যান চলাচল ব্যাহত হয়। বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনাও ঘটে।

এদিন রাজধানীর মিরপুর এলাকায় পুলিশ ও পোশাকশ্রমিকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৪-৫ জন পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular