ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশজামালপুরে খাদ্যপণ্য প্রক্রিয়াকরণে ১২ দিনের প্রশিক্ষণ শুরু

জামালপুরে খাদ্যপণ্য প্রক্রিয়াকরণে ১২ দিনের প্রশিক্ষণ শুরু

তরুণ ও নারী উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের আয়োজন, কৃষিপণ্যের অপচয় কমিয়ে মূল্য সংযোজনের লক্ষ্য

সৈয়দ নুরুল্লাহেল সাদেক, জামালপুর : কৃষি ব্যবসায় তরুণ ও নারী উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে জামালপুর পল্লী উন্নয়ন একাডেমিতে খাদ্যপণ্য প্রক্রিয়াকরণ বিষয়ে ১২ দিনব্যাপী অন-দ্য-জব প্রশিক্ষণ শুরু হয়েছে। সোমবার (২ নভেম্বর) এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামালপুর পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক মাকসুদুল আলম। বিশেষ অতিথি ছিলেন জামালপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. এমদাদুল হক, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. ইমরুল কায়েস এবং জেলা কৃষি বিপণন অধিদপ্তরের সরকারি পরিচালক মোহাম্মদ এনামুল কবির।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রশিক্ষণের মাধ্যমে তরুণ ও নারী উদ্যোক্তাদের কৃষি ও খাদ্যপণ্য প্রক্রিয়াকরণের আধুনিক কৌশল, সংরক্ষণ পদ্ধতি এবং মান নিয়ন্ত্রণ বিষয়ে বাস্তবমুখী প্রশিক্ষণ দেওয়া হবে। স্থানীয়ভাবে উৎপাদিত মৌসুমি কৃষিপণ্যের অপচয় কমিয়ে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে সংরক্ষণকাল বাড়ানোর কৌশলও শেখানো হবে।

বক্তারা আরও বলেন, কাঁচা কৃষিপণ্যকে প্রক্রিয়াজাত পণ্যে রূপান্তরের মাধ্যমে বাজারমূল্য বাড়ানো এবং উদ্যোক্তাদের লাভবান হওয়ার সুযোগ তৈরি করা সম্ভব। এ ছাড়া গ্রামীণ তরুণ ও নারীদের কৃষিভিত্তিক ব্যবসায় উদ্বুদ্ধ করে আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে সহায়তা করা হবে।

প্রশিক্ষণের মাধ্যমে কৃষিভিত্তিক শিল্পে তরুণ ও নারীদের অংশগ্রহণ বাড়ানো, মানসম্মত খাদ্যপণ্য উৎপাদনে সক্ষমতা তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্য নেওয়া হয়েছে।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular