ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়আইসিএপিপির সম্মেলনে যোগ দিতে সিউলে বিএনপির প্রতিনিধি দল

আইসিএপিপির সম্মেলনে যোগ দিতে সিউলে বিএনপির প্রতিনিধি দল

এশিয়ার ৩৭ দেশের ৯৬টি রাজনৈতিক দলের অংশগ্রহণ, সম্মেলনে আলোচনার বিষয় আস্থা পুনর্গঠন ও পারস্পরিক সহযোগিতা

নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ এশিয়ার রাজনৈতিক দলসমূহের আন্তর্জাতিক সম্মেলন (আইসিএপিপি) এর ১৩তম সাধারণ অধিবেশনে অংশ নিতে বিএনপির উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে পৌঁছেছে। আজ বুধবার স্থানীয় সময় দুপুরে প্রতিনিধি দলটি সিউলের ইনচন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

প্রতিনিধি দলে রয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ এবং বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। বিমানবন্দরে আইসিএপিপির প্রতিনিধিরা এবং দক্ষিণ কোরিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা তাঁদের স্বাগত জানান।

সম্মেলনের আনুষ্ঠানিক কর্মসূচির অংশ হিসেবে আজ সন্ধ্যায় সিউলের হোটেল শিলায় এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক দলের নেতাদের সম্মানে স্বাগত নৈশভোজের আয়োজন করা হয়েছে। একই দিন রাতে আইসিএপিপির স্থায়ী কমিটির ৪৬তম সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আগামীকাল বৃহস্পতিবার সকাল ৯টায় হোটেল শিলায় আইসিএপিপির ১৩তম সাধারণ অধিবেশনের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। দুই দিনব্যাপী এ সম্মেলনে এশিয়ার ৩৭টি দেশের ৯৬টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেবেন।

সম্মেলনের প্রথম দিনে দুটি প্লেনারি অধিবেশন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দিন শুক্রবার তৃতীয়, চতুর্থ ও পঞ্চম প্লেনারি অধিবেশনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা ‘পরিবর্তনশীল বিশ্বে আস্থা পুনর্গঠন’ প্রতিপাদ্য নিয়ে আলোচনা করবেন। এ সময় সমসাময়িক আন্তর্জাতিক ও আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতি, পারস্পরিক সহযোগিতা, সংলাপ এবং আস্থা প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় হবে।

এ ছাড়া অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা ও যৌথ ঘোষণাপত্র প্রণয়নের বিষয়েও আলোচনা হবে। আগামী ৬ নভেম্বর বিকেলে সমাপনী অধিবেশনের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হবে।

উল্লেখ্য, বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল—বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জাতীয় পার্টি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশকে এ আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular