বিশেষ সংবাদ দাতা: ১০ই নভেম্বর শহীদ নূর হোসেন এর ৩৯ তম হত্যা দিবসে ৯০ এর ছাত্র গণঅভ্যুত্থানে সর্বদলীয় ছাত্রঐক্যের নেতৃবৃন্দের উদ্যোগে শহীদ নূর হোসেন স্কয়ার বেদীতে পুষ্পার্ঘ অর্পণ ও এক মিনিট নিরাবতা পালন করা হয়।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সর্বদলীয় ছাত্রঐক্যের নেতা মনসুরুল হাই সোহন, বজলুর রশিদ ফিরোজ, রুহিন হোসেন প্রিন্স, রাজু আহমেদ, সালেহ আহমেদ, করিম সিকদার, লতিফুল বারী হামিম, সাদাকাত হোসেন খান বাবুল, সৈয়দ হারুন অর রশিদ ও মিনহাজ উদ্দিন সেলিম।
আরো উপস্থিত ছিলেন আবুল হোসেন, সাজ্জাদ জহির চন্দন, রাজেকুজ্জামান রতন।
শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তৎকালীন বাংলাদেশ ছাত্র কেন্দ্রের সভাপতি রাজু আহমেদ।
জনাব রাজু আহমেদ বলেন, আজ ১০ই নভেম্বর ঐতিহাসিক শহীদ নূর হোসেন দিবস। ১৯৮৭ সালের এই দিনে এরশাদ বিরোধী ছাত্র গণ আন্দোলনে গুলিস্তানের জিরো পয়েন্ট এলাকায় পুলিশের গুলিতে নিহত হন যুবলীগ নেতা নূর হোসেন। তার বুকে পিঠে গণতন্ত্র মুক্তি পাক,স্বৈরাচার নিপাত যাক, লেখা ছিল। বিক্ষোভ প্রদর্শনকালে পুলিশ তাকে টার্গেট গুলি করে হত্যা করে। এরপর থেকে এই দিনকে গণতন্ত্র মুক্তি পাক দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
তাই গণতন্ত্রের লড়াইয়ে শহীদ নূর হোসেন এর আত্মত্যাগ স্মরণীয় হয়ে থাকবে।



