ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআইন ও আদালতসোনারগাঁয় শিশু ধর্ষণের অভিযোগ

সোনারগাঁয় শিশু ধর্ষণের অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁয় পৃথক দুটি ঘটনায় শিশু ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে পৌরসভার হাতকোপা এলাকা এবং বুধবার (১১ নভেম্বর) দুপুরে দক্ষিণ ষোলপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার হীরাপুর গ্রামের মোর্শেদ আলমের ছেলে মো. নূরুল হক এবং সোনারগাঁ পৌরসভার আব্দুল মান্নানের ছেলে মো. ইলিয়াস।

পুলিশ সূত্রে জানা যায়, শিশু ধর্ষণের পৃথক এসব ঘটনায় সোনারগাঁ থানায় মামলা করা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে দুপুরে গ্রেপ্তার দুই আসামিকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে সোনারগাঁ পৌরসভার দক্ষিণ ষোলপাড়া এলাকায় বাড়ির পাশে খেলা করছিল চার বছর বয়সী শিশুটি। এ সময় প্রতিবেশী মো. ইলিয়াস ওই শিশুকে চিপস ও খাবারের প্রলোভন দেখিয়ে ঘরে ডেকে নিয়ে যায় এবং যৌন নিপীড়ন চালায়। পরে শিশুটি বাড়ি ফিরে তার মাকে বিষয়টি জানালে স্বজনরা স্থানীয়দের অবহিত করেন। এ ঘটনায় মঙ্গলবার রাতেই শিশুটির মা মামলা করেন।

পরদিন বুধবার দুপুরে স্থানীয় জনতা অভিযুক্ত ইলিয়াসের বাড়ি ঘেরাও করে তাকে আটকে রেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অন্য একটি ঘটনায় মঙ্গলবার বিকেলে সোনারগাঁ পৌরসভার হাতকোপা এলাকায় ৫ বছর বয়সী এক কন্যা শিশু স্থানীয় নূরুল হকের মুদি দোকানে চিপস কিনতে যায়। এ সময় দোকানে কোনো লোকজন না থাকায় দোকানদার নূরুল হক শিশুকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে দোকানের ভেতরে ডেকে নেন এবং জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা করেন। পরে শিশুটি বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়লে পরিবারের কাছে পুরো বিষয়টি খুলে বলে।

এ ঘটনা জানাজানি হলে স্বজন ও এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে ওই দোকানে গিয়ে অভিযুক্ত নূরুল হককে আটক করে গণধোলাই দেন। খবর পেয়ে মঙ্গলবার রাতেই তাকে গ্রেপ্তার করা হয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার পর নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। ভূক্তভোগী শিশুর নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। অন্য শিশুকে ডাক্তারী পরিক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular