নিউজ ডেস্ক: ভারতের তামিলনাড়ুর হোসুরে অবস্থিত টাটা ইলেকট্রনিকসের আইফোন যন্ত্রাংশ তৈরির কারখানায় বর্জ্য শোধন প্ল্যান্টে রক্ষণাবেক্ষণের কাজ করার সময় বিষাক্ত গ্যাসে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) ঘটে যাওয়া এই দুর্ঘটনাটি নিয়ে অ্যাপল, টাটা এবং রাজ্য সরকার যৌথভাবে তদন্ত করবে বলে জেলা কর্মকর্তা দিনেশ কুমার ও সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে।
চিনের পর আপেলের অন্যতম গুরুত্বপূর্ণ উৎপাদনকেন্দ্র ভারতে এটি সরবরাহের ক্ষেত্রে এক নতুন ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
ভারতের আইফোন অ্যাসেম্বলিংয়ের প্রায় ৪০ শতাংশ উৎপাদন করে টাটা গ্রুপ, আর বাকি অংশ উৎপাদন করে ফক্সকন। সাম্প্রতিক মাসগুলোতে সাইবার হামলা এবং পানি দূষণ সংক্রান্ত উদ্বেগের পর এটি টাটার জন্য আরও একটি বড়ো সমস্যা হয়ে দাঁড়াল।
দিনেশ কুমার জানান, মার্কিন প্রতিষ্ঠান ইকোল্যাবের একটি অঙ্গপ্রতিষ্ঠান ন্যালকো ওয়াটার এই বর্জ্য শোধন প্ল্যান্টটি পরিচালনা করে। একটি বাহ্যিক ন্যানো-ফিল্টারেশন ট্যাংক পরীক্ষার সময় বিষাক্ত গ্যাসে শ্রমিকদের মৃত্যু হয়।
দীপাবলি উৎসবের কারণে কারখানাটি এ সপ্তাহে বন্ধ ছিল। টাটা এবং অ্যাপল, উভয় প্রতিষ্ঠানই বিষয়টি খতিয়ে দেখবে বলে জানিয়েছে।
উল্লেখ্য, বিশ্বজুড়ে মোট আইফোন উৎপাদনের প্রায় ২৫ শতাংশ বর্তমানে ভারতেই তৈরি হয়, যার একটি বড় শিল্পকেন্দ্র তামিলনাড়ুতে।
সূত্র: দ্যা ট্রিবিউন



