রাজধানীর রামপুরার ওয়াবদা রোড এলাকায় একটি ইন্টারনেট অফিসে বসে থাকা অবস্থায় দুর্বৃত্তদের গুলিতে হাবিব ও সাজু আহমেদ নামে দুজন আহত হয়েছেন। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। তবে এ ঘটনায় এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।



