ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeব্যবসা/বাণিজ্যমেট্রোরেলে মানবসম্পদ ব্যবস্থাপনায় বড় পরিবর্তনের আভাস

মেট্রোরেলে মানবসম্পদ ব্যবস্থাপনায় বড় পরিবর্তনের আভাস

নিউজ ডেস্ক: মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড-ডিএমটিসিএলের মানবসম্পদ কাঠামোয় বড় পরিবর্তন আনার আভাস দিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. জিয়াউল হক।

শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) সম্মেলন কক্ষে রিপোর্টাস ফর রেল অ্যান্ড রোড (আরআরআর) আয়োজিত এক কর্মশালায় তিনি এ আভাস দিয়েছেন।

এ সময় ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক শাওগাতুল আলম উপস্থিত ছিলেন।

মেট্রোরেল পরিচালনায় জনপ্রশাসনে বিভিন্ন ক্যাডার থেকে প্রেষণে বিভিন্ন কর্মকর্তাকে নিয়োগ দেওয়ায় সমালোচনা হয়েছে বারবার। মেট্রোরেল দুর্ঘটনার পরে সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যালোচনা সভায় মতামত এসেছে, কারিগরি দক্ষতাসম্পন্ন প্রকৌশলীদের নিয়োগ দিতে। মেট্রোরেলে অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠান জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকা তাই মানবসম্পদ ব্যবস্থাপনায় নজর দিচ্ছে।

ডিএমটিসিল বোর্ডের চেয়ারম্যান ও সড়ক সচিব মো. জিয়াউল হক জানান, আগামী বছরের মার্চের আগেই প্রতিষ্ঠানটির মানবসম্পদ কাঠামোয় বড় পরিবর্তন দেখা যাবে। ব্যবস্থাপনা ও মানবসম্পদ উন্নয়নে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) সঙ্গে আগামী ১ জুলাই থেকে একটি পূর্ণাঙ্গ প্রকল্প চালু হতে যাচ্ছে। বিশ্বব্যাংকের অধীনে মেট্রোরেলের এমআরটি-২ প্রকল্পে নিয়োজিত কারিগরি জনবলকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে।

ডিএমটিসিএলের নিজস্ব সার্ভিস রুল বিভিন্ন গ্রেডের কর্মকর্তা, কর্মচারীদের বেতনভাতা নিয়ে নানা জটিলতা পোহাতে হচ্ছে।

জিয়াউল হক জানান, ডিএমটিসিএলের নিজস্ব সার্ভিস রুল চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যা বর্তমানে জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় আছে।

বর্তমানে দেশের মোট পরিবহন লোডের ৮০ শতাংশই সড়কের ওপর নির্ভরশীল। এই অতিরিক্ত চাপ কমাতে না পারলে নির্ধারিত আয়ুষ্কালের আগেই সড়ক নষ্ট হয়ে যাচ্ছে এবং তীব্র যানজট সৃষ্টি হচ্ছে।

সওজের প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামান এ প্রসঙ্গে জানান, সড়কের ওপর চাপ কমাতে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহায়তায় একটি সমীক্ষা শেষ পর্যায়ে রয়েছে। পাশাপাশি বিশ্বব্যাংকের সহায়তায় একটি সমন্বিত মাল্টিমোডাল মাস্টার প্ল্যান তৈরির কারিগরি সহায়তা প্রকল্প প্রস্তাব (টিএপিপি) পরিকল্পনা কমিশনে অনুমোদনের অপেক্ষায় আছে, যা ২০২৮ সালের মার্চ নাগাদ চূড়ান্ত রূপ পাবে বলে আশা করা যাচ্ছে।

এ ছাড়া পরিবহন খাতের দীর্ঘমেয়াদি প্রকৌশলগত সমস্যা সমাধানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) একটি ‘পাবলিক ট্রান্সপোর্ট রিসার্চ ইনস্টিটিউশন’ প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

টোল প্লাজাগুলোর দীর্ঘ যানজট নিরসনে দেশের সব টোল ব্যবস্থাকে একটি একক প্ল্যাটফর্মের আওতায় এনে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থা চালুর জন্য আইসিটি মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করছে সওজ।

সড়ক সচিব জানান, আগামী বছরের ২৪-২৫ জানুয়ারি ঢাকায় ‘সার্ক ইন্টারগভর্নমেন্ট গ্রুপ অন ট্রান্সপোর্ট’ এর সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর তিন মাসের মধ্যেই ঢাকায় সার্কভুক্ত দেশগুলোর মন্ত্রী পর্যায়ের বৈঠকও অনুষ্ঠিত হবে।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular