ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকরায়ের পর রোহিঙ্গা শিবিরে জাতিসংঘ সাধারণ পরিষদ সভাপতি

রায়ের পর রোহিঙ্গা শিবিরে জাতিসংঘ সাধারণ পরিষদ সভাপতি

নিউজ ডেস্ক: মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার ঐতিহাসিক রায়ের পর কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমান। শুক্রবার শিবিরে রোহিঙ্গাদের উদ্দেশে বক্তব্য দিয়ে তিনি আন্তর্জাতিক আদালতের রায়কে বাস্তব পদক্ষেপে রূপ দেওয়ার আহ্বান জানান। ক্ষতিগ্রস্তদের ন্যায়বিচার, ক্ষতিপূরণ এবং নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

১৯ নভেম্বর হেগে জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে ঐতিহাসিক রায় দেন।

এর পরদিন কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবিরে উপস্থিত হয়ে খলিলুর রহমান বলেন, জাতিসংঘের সর্বোচ্চ আদালত রোহিঙ্গাদের নাম উচ্চারণ করে ২০১৭ সালে তাদের ওপর সংঘটিত অপরাধকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছে।

তিনি বলেন, আদালতের রায় নিপীড়িত জনগোষ্ঠীর ন্যায়বিচারের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হলেও কেবল কাগজে রায় থাকলে বাস্তবে বিচার প্রতিষ্ঠিত হবে না। এর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায় ও মিয়ানমারকে দায়িত্ব পালন করতে হবে।
খলিলুর রহমানের মতে, রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, অপরাধীদের জবাবদিহি, ক্ষতিপূরণ এবং ভবিষ্যতে এ ধরনের নৃশংসতা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি। প্রত্যাবাসনের ক্ষেত্রে নিরাপত্তা, চলাচলের স্বাধীনতা, নাগরিক অধিকার ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করতে হবে।
বাংলাদেশের রোহিঙ্গা বিষয়ক সাবেক উচ্চ প্রতিনিধি হিসেবে শিবিরগুলোতে তাঁর একাধিকবার সফরের অভিজ্ঞতা রয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পরও রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর ব্যক্তিগত অঙ্গীকারের কথা তুলে ধরেন তিনি।-

এ সময় রোহিঙ্গাদের আশ্রয় ও মানবিক সহায়তা অব্যাহত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান তিনি। তাঁর বক্তব্যে বিচার প্রতিষ্ঠা ও রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদে ফিরে যাওয়ার অধিকার নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পায়।

আরো পড়ুন:

রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি
আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular