ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশঠাকুরগাঁওয়ে এবিসি এগ্রোভেটের আঞ্চলিক ডিলার মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে এবিসি এগ্রোভেটের আঞ্চলিক ডিলার মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডিলারদের সঙ্গে সুসম্পর্ক জোরদার ও ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণের বিষয়ে আলোচনা

নিজস্ব প্রতিবেদক : ঠাকুরগাঁওয়ে এবিসি এগ্রোভেট ডিভিশন নেক্সপারের উদ্যোগে আঞ্চলিক ডিলার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ঠাকুরগাঁওয়ের মানব কল্যাণ পরিষদে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন এলাকার ডিলার, পরিবেশক ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। সভায় প্রতিষ্ঠানের পণ্যের গুণগত মান, বাজার সম্প্রসারণ, বিক্রয় বৃদ্ধি, ডিলারদের ব্যবসায়িক সম্ভাবনা এবং কৃষকদের কাছে উন্নতমানের কৃষি উপকরণ পৌঁছে দেওয়ার বিষয়ে আলোচনা হয়।

বক্তারা বলেন, একটি প্রতিষ্ঠানের ব্যবসায়িক সাফল্য অর্জনে ডিলার ও পরিবেশকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারস্পরিক সহযোগিতা, আস্থা, সঠিক পরিকল্পনা ও সময়োপযোগী বিপণন কৌশলের মাধ্যমে বাজারে প্রতিষ্ঠানের অবস্থান আরও সুদৃঢ় করা সম্ভব।

সভায় উপস্থিত ডিলাররা তাঁদের বিভিন্ন মতামত, পরামর্শ ও অভিজ্ঞতা তুলে ধরেন। পাশাপাশি ভবিষ্যতে বিক্রয় কার্যক্রম আরও গতিশীল করা এবং সম্মিলিতভাবে ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের প্রত্যয় ব্যক্ত করেন।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের মতবিনিময় সভার মাধ্যমে প্রতিষ্ঠান ও ডিলারদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও উন্নত হবে, নতুন ব্যবসায়িক সম্ভাবনা তৈরি হবে এবং প্রতিষ্ঠানের অগ্রযাত্রা বেগবান হবে।

অনুষ্ঠানটির আয়োজন করে এবিসি এগ্রোভেট ডিভিশন নেক্সপারের ঠাকুরগাঁও রিজিয়ন।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular