ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআইন ও আদালতশিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়ন নির্দেশ

শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়ন নির্দেশ

নিউজ ডেস্ক : ১৬ বছর বা এর কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে নীতিমালা প্রণয়নে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই নীতিমালা প্রণয়নে স্বাধীন বিশেষজ্ঞ কমিটি গঠনেরও নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।

আজ রোববার বিচারপতি শিকদার মো. মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জনস্বার্থে দায়ের করা রিটের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ফয়সাল দস্তগীর।

তিনি জানান, অবিলম্বে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, শিশু মনোবিজ্ঞানী, শিশু বিশেষজ্ঞ ও আইনজ্ঞদের নিয়ে এ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে আদালত। টেলিকমিউনিকেশন সচিব, নারী ও শিশুবিষয়ক সচিব, স্বাস্থ্য সচিব, আইন সচিব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। মানচিত্রদেখুন

একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছে। রুলে ১৬ বছর বা তার কম বয়সিদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নে সরকারের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং শিশুদের ওপর এর প্রভাব নিরূপণে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। বিবাদীদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে হবে।

শুনানিতে ব্যারিস্টার ফয়সাল দস্তগীর জানান, সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় শিশুরা অবাধে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে, যা তাদের একাকিত্ব ও হতাশার দিকে ঠেলে দিচ্ছে। রিট আবেদনে আইসিডিডিআরবির একটি গবেষণা প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বলা হয়, ঢাকার ৮৩ শতাংশ শিশু প্রতিদিন দুই ঘণ্টার বেশি সময় স্ক্রিনে কাটায়। গড়ে তারা প্রতিদিন ৪ দশমিক ৬ ঘণ্টা বিভিন্ন ডিজিটাল ডিভাইস ব্যবহার করে।

একটি গবেষণায় বলা হয়েছে, অতিরিক্ত স্ক্রিন ব্যবহারের ফলে এক-তৃতীয়াংশের বেশি শিশু চোখের সমস্যায় ভুগছে এবং ৮০ শতাংশ শিশুর প্রায়ই মাথাব্যথা হয়। এ ছাড়া এসব শিশু রাতে গড়ে মাত্র ৭ দশমিক ৩ ঘণ্টা ঘুমায়, যা তাদের প্রয়োজনীয় ৮ থেকে ১০ ঘণ্টার ঘুমের চেয়ে কম। পাশাপাশি প্রায় ১৪ শতাংশ শিশু অতিরিক্ত ওজন বা স্থূলতায় ভুগছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, শৈশবে অপর্যাপ্ত ঘুম ও অতিরিক্ত স্ক্রিন ব্যবহার শিশুদের শারীরিক বৃদ্ধি, মনোযোগ ও সামগ্রিক মানসিক সুস্থতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular