ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকন্যায়বিচারের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যায় না: তসলিমা

ন্যায়বিচারের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যায় না: তসলিমা

নিউজ ডেস্ক: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার অধিকার, স্বাধীন ও নিরপেক্ষ আদালতে আত্মপক্ষ সমর্থন এবং রাজনীতিতে ফিরে আসার সুযোগ থাকা উচিত বলে মন্তব্য করেছে নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যে বলে, অভিযোগ যত গুরুতরই হোক, কাউকে ন্যায়বিচার পাওয়ার অধিকার থেকে বঞ্চিত করা যায় না।

২৬ নভেম্বর প্রকাশিত দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, তসলিমা নাসরিন শেখ হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগের জবাব দেওয়ার, নিজের পছন্দের আইনজীবীর সহায়তা নেওয়ার এবং একটি স্বাধীন ও নিরপেক্ষ আদালতে আত্মপক্ষ সমর্থনের অধিকার রয়েছে বলে উল্লেখ করেছে।

তসলিমার মতে, দেশে ফেরার অধিকার কোনো সরকারের দয়া বা অনুগ্রহ নয়, বরং আন্তর্জাতিকভাবে স্বীকৃত অধিকার।

তসলিমা আরও বলে, বিচার অবশ্যই প্রমাণের ভিত্তিতে হতে হবে এবং রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলের সুযোগ থাকতে হবে। দেশে ফেরার ক্ষেত্রে শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করাও রাষ্ট্রের দায়িত্ব বলে মত দেন তিনি।

লেখিকার বক্তব্যে রাজনৈতিক সমালোচনা ও মানবাধিকারের প্রশ্নকে পৃথকভাবে বিবেচনার আহ্বান উঠে এসেছে। তিনি বলেন, শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করেও তাঁর দেশে ফেরার অধিকার স্বীকার করা সম্ভব। একইভাবে, তাঁর শাসনামলে সংঘটিত অন্যায়ের বিচার দাবি করেও তাঁর প্রতি অন্যায়ের বিরোধিতা করা যায়। মানবাধিকার কেবল পছন্দের ব্যক্তিদের জন্য প্রযোজ্য হলে তা প্রকৃত মানবাধিকার থাকে না বলেও মন্তব্য করেন তিনি।

তসলিমা নাসরিন ১৯৯৪ সাল থেকে নির্বাসনে রয়েছে। তার উপন্যাস ‘লজ্জা’ প্রকাশের পর ধর্মীয় ও সামাজিক বিতর্ক এবং সহিংস বিক্ষোভের প্রেক্ষাপটে তিনি বাংলাদেশ ছাড়েন। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দীর্ঘ সময় ধরে বাংলাদেশের বিভিন্ন সরকার তাঁর নিরাপদ প্রত্যাবর্তন ও পাসপোর্টের বিষয়টি বাধাগ্রস্ত করেছে বলে বিতর্কিত এই লেখিকা অভিযোগ করে আসছে।

এদিকে, শেখ হাসিনা ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন। ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে যাওয়ার পর তাঁর এই ঘোষণাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক ও আইনি পরিস্থিতি নিয়ে নতুন আলোচনা তৈরি হয়েছে।

তসলিমা নাসরিন তার বক্তব্যে রাজনৈতিক দল গঠন, শান্তিপূর্ণ প্রতিবাদ, আদালতে নিষেধাজ্ঞা চ্যালেঞ্জ, আইনগত যোগ্যতা পূরণ সাপেক্ষে নির্বাচনে অংশগ্রহণ এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলে সরকার গঠনের সুযোগের কথাও উল্লেখ করে।-

তসলিমার এই বক্তব্য মূলত মানবাধিকার, আইনের শাসন, রাজনৈতিক অধিকার ও রাষ্ট্রীয় জবাবদিহি নিয়ে তার ব্যক্তিগত অবস্থান হিসেবে প্রকাশিত হয়েছে। সূত্র: দি টাইমস্ অব ইন্ডিয়া

ঢাকানিউজ২৪/মহফ

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular