ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিরোডম্যাপ ঘোষণার কথা শুনলেই উপদেষ্টাদের চেহারায় অস্বস্তির ছাপ, যা গণ আকাঙ্ক্ষাবিরোধী: তারেক...

রোডম্যাপ ঘোষণার কথা শুনলেই উপদেষ্টাদের চেহারায় অস্বস্তির ছাপ, যা গণ আকাঙ্ক্ষাবিরোধী: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: আগামীদিনের কর্মপরিকল্পনার অথচ রাষ্ট্র সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারের আর কত মাস প্রয়োজন, তা জনগণের জানার অধিকার আছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেছেন, মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এমন মন্তব্য করেছেন।

রোববার রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করে বিএনপি।

আলোচনা সভায় তারেক রহমান প্রশ্ন রাখেন, অন্তর্বর্তী সরকার আসলে কী করতে চাইছে? তিনি বলেন, সরকার জনগণের সামনে তাদের কর্মপরিকল্পনার রোডম্যাপ ঘোষণা করবে, এটি একদিকে জনগণের কাছে সরকারের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করবে, অপর দিকে প্রশাসনিক কার্যক্রমেও গতিশীলতা বাড়াবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ–ও বলেন, অন্তর্বর্তী সরকার তাদের সব কার্যক্রমের মাধ্যমে জনগণের কাছে যত বেশি স্বচ্ছ থাকবে, জনগণও সরকারের প্রতি তত বেশি সমর্থন দেবে।

প্রায় প্রতিদিন ডেঙ্গুতে মানুষের মৃত্যু অব্যাহত রয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, হাসপাতালের চিকিৎসা খরচ জোগাতে অনেকের জীবনে নাভিশ্বাস উঠছে। এর পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূলের লাগামহীন ঊর্ধ্বগতিতে দিশাহারা সমাজের প্রায় প্রতিটি মানুষ। প্রতিদিনের সংসারের ব্যয় মেটাতে জনগণকে যুদ্ধ করতে হচ্ছে। সুতরাং জনজীবনের দুর্ভোগ কিংবা বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ না করে অন্তর্বর্তী সরকার যদি শুধু সংস্কারের নামে সময়ক্ষেপণ করে; তাহলে জনগণের কাছে সংস্কার আগে নাকি সংসার আগে—এই প্রশ্ন মুখ্য হয়ে উঠতে পারে।

তারেক রহমান আরও বলেন, বর্তমানে জনগণের দুর্ভোগ মেনে নিলেও সরকারের বিরোধিতায় উচ্চবাচ্য করছে না। কারণ, জনগণ অন্তর্বর্তী সরকারকে সফল দেখতে চায়।কিন্তু অন্তর্বর্তী সরকার নিজেরা নিজেদের সফল দেখতে চায় কি না, তা তাদের কার্যক্রমের মাধ্যমেই প্রমাণ করতে হবে।

বিএনপি ইতিমধ্যে যে ৩১ দফা সংস্কার প্রস্তাব ঘোষণা করেছে, তা উল্লেখ করে তারেক রহমান বলেন, এই ৩১ দফাকে ভিত্তি হিসেবে নিয়ে দল–মত, ধর্ম–বর্ণনির্বিশেষে প্রতিটি নাগরিকের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে।

দলের নেতা–কর্মীদের উদ্দেশে বিএনপি নেতা তারেক রহমান বলেন, অচিরেই নির্বাচনী রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ। সেই যাত্রায় আপনাদের বিশ্বস্ত সঙ্গী হচ্ছে গণতন্ত্রকামী জনগণ। আপনারা জনগণের সঙ্গে থাকুন। জনগণকে সঙ্গে রাখার সর্বোচ্চ চেষ্টা করুন।

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিনের সঞ্চালনায় ও
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আরেক সদস্য আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাহ উদ্দিন আহমদ, সেলিমা রহমান, এ জেড এম জাহিদ হোসেন ও দলটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম প্রমুখ।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular