ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশশেরপুরশেরপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত ১

শেরপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত ১

শেরপুর প্রতিনিধি: ঝিনাইগাতীতে শ্যালো ইঞ্জিন চালিত ট্রলি ও মোটরসাইকেল দুর্ঘটনায় জামাল উদ্দিন নামের ষাটোর্ধ এক ঘোড়া ব্যবসায়ী নিহত হয়েছেন।

রবিবার দুপুরে শেরপুর-ঝিনাইগাতী সড়কের আহাম্মদনগর বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত জামাল উদ্দিন জামালপুর জেলার সদর উপজেলার তেলিয়ানপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একই উপজেলার পাকুল্ল্যাাহ উত্তর এলাকার আজাহারুলের ছেলে ঘোড়া ব্যবসায়ী মো. মজনু মিয়া (৩৫)।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বেলা দুইটার দিকে শেরপুর-ঝিনাইগাতী সড়কের আহাম্মদনগর বটতলা নামক এলাকায় শ্যালো ইঞ্জিন চালিত ট্রলিকে ওভারটেক করতে গিয়ে শেরপুরগামী একটি মোটরসাইকেল দুর্ঘটনার স্বীকার হয়। এ সময় মোটরসাইকেল চালক মজনু মিয়া ও আরোহী জামাল উদ্দিন গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বা¯’্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরোহী জামাল উদ্দিনকে মৃত ঘোষণা করেন। নিহত ও আহত দুই ব্যক্তিই ঘোড়া ক্রয় ও বিক্রয়ের ব্যবসা করেন বলে জানা গেছে।

উপজেলা স্থাথ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক মো. আল আমিন জানান, গুরুতর আহত অবস্থায় আরও একজনকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে স্থান্তর করা হয়েছে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আল আমিন বলেন, দুর্ঘটনার স্বীকার ট্রলি ও মোটরসাইকেল থানায় আটক করা হয়েছে। তবে ট্রলির চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular