ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়ঢাকায় আসছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনার তুর্ক

ঢাকায় আসছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনার তুর্ক

নিউজ ডেস্ক: চলতি মাসের শেষের দিকে তিন দিনের সফরে ঢাকায় আসছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভলকার তুর্ক। এটি তার প্রথম ঢাকা সফর হিসেবে গণ্য হবে।

সফরের সময় তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া পররাষ্ট্র এবং স্বরাষ্ট্র উপদেষ্টা, সুশীল সমাজ ও ছাত্র নেতাদের সঙ্গেও আলোচনা করবেন।

এটি অন্তর্বর্তী সরকারের সময়ে জাতিসংঘের উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রথম সফর। তবে এই সফরে কোনো রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

এর আগে, জাতিসংঘের সাধারণ অধিবেশনের সময় ভলকার তুর্কের সঙ্গে প্রধান উপদেষ্টার একটি সাইড লাইনে বৈঠক হয়েছিল। ২০১৭ সালে রোহিঙ্গা সংকটের সময় তিনি বাংলাদেশে সফর করেছিলেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার ফর প্রটেকশন হিসেবে। বাংলাদেশে আসার আগে তিনি তিন দিনের সফর করেছিলেন মিয়ানমারে।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular