ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ৬তলা ভবনে আগুন লেগেছে, সেখান থেকে আট এবং নয় তলায় আগুন ছড়িয়েছে। সচিবালয়ে আগুনের ঘটনায় ৯ থেকে ১১ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হবে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টায় সচিবালয় পরিদর্শনের জন্য যান স্বরাষ্ট্র উপদেষ্টা। এসময় সচিবালয়ের সামনে এক ব্রিফিংয়ে এ কথা জানান।

অগ্নিকাণ্ডের ঘটনা কোন নাশকতা কিনা সাংবাদিকদের এমন প্রশ্ন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘তদন্ত কমিটি গঠনের পর বিস্তারিত জানা যাবে।’

বুধবার (২৬ ডিসেম্বর) দিবাগত মধ্যরাত ১টা ৫২ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। কয়েক মিনিটের মাথায় আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে ১৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ৬ ঘণ্টার বেশি সময় পর বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকান্ডে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি।

আগুন নেভানোর সময় ট্রাকচাপায় আহত হওয়া ফায়ার সার্ভিসের কর্মীর মৃত্যু হয়েছে। নিহত ফায়ার ফাইটারের নাম মো. সোহানুজ্জামান নয়ন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular