ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeবিনোদনঅতিরিক্ত কাজের চাপে অসুস্থ ফারুকী, সর্বশেষ অবস্থা জানালেন তিশা

অতিরিক্ত কাজের চাপে অসুস্থ ফারুকী, সর্বশেষ অবস্থা জানালেন তিশা

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ‘অতিরিক্ত কাজের চাপে’ অসুস্থ হয়ে পড়েছিলেন বলে জানিয়েছেন তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন উপদেষ্টা এখন শঙ্কামুক্ত বলেও জানিয়েছেন তিশা।

ফারুকীর সর্বশেষ অবস্থা জানিয়ে আজ দুপুরে তিশা সামাজিক মাধ্যমে জানান, আজ বেলা ৩ টায় হাসপাতালে বোর্ড মিটিং বসবে। এই মিটিংয়ের পর জানানো সম্ভব হবে যে চিকিৎসার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত কি হবে।

অনুরোধ জানিয়ে তিশা বলেন, ‘আপনাদের প্রতি অনুরোধ, নির্ভরযোগ্য সূত্র ব্যতীত আপনারা অন্য কোন তথ্য দেখে বিভ্রান্ত হবেন না।’

এর আগে চার দিনের সফরে শুক্রবার বিকালে কক্সবাজারে যান ফারুকী। শনিবার বিকাল পর্যন্ত সেখানে বেশ কিছু কর্মসূচিতে অংশ নেন। রাতে তার অসুস্থতার খবর আসে।

শনিবার রাতে তিশা ফেসবুকে লেখেন, ‘মোস্তফা সরয়ার ফারুকী কক্সবাজারে মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে উপস্থিত থাকাকালীন সময়ে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। তিনি বর্তমানে হসপিটালে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকরা জানিয়েছেন অতিরিক্ত কাজের প্রেশারের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। আপাতত তিনি শঙ্কামুক্ত। সবাই তার জন্য দোয়া করবেন।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular