ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeপ্রবাস জীবনঅন্ধকারে সাতটি তারা

অন্ধকারে সাতটি তারা

অন্ধকারে সাতটি তারা

রাত্রি নেমেছে নরম অন্ধকারে –
সব পথ নিঃশব্দ আজ।
জানালার ওপারে কুয়াশা ভাসে,
একটি পাতা নড়ে হাওয়ার মতোন স্মৃতি হয়ে।

আমি খুঁজি আলো –
যে আলো দেখেনা মানুষ, তবু বাঁচে তার তরে।
দূর আকাশে সাতটি তারা জ্বলে –
একটি আমার প্রেম, একটি আমার আশা,
আর বাকি সব নীরব পঞ্চভূত।

অন্ধকার থেমে যায় না,
তবু আমি হাঁটি, কেননা জানি আমি –
যতই তিমির বাড়ে,
আলোও ততই আসে কাছে।

মানসী সাহা
কিংস্টন, কানাডা
১৯ অক্টোবর, ২০২৫

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular