ঢাকা  সোমবার, ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিঅন্যায়ের প্রতিবাদ করে বীরে পরিণত হয়েছেন আখতারুজ্জামান : জামায়াত আমির

অন্যায়ের প্রতিবাদ করে বীরে পরিণত হয়েছেন আখতারুজ্জামান : জামায়াত আমির

নিউজ ডেস্ক : বিমানবন্দরে যাত্রী হয়রানি ও কর্তৃপক্ষের উদাসীনতার বিরুদ্ধে প্রতিবাদ করায় বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার ও অপমান করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, দুর্বলতা সংশোধন না করে প্রতিবাদী কণ্ঠকে দমন করা হলেও আখতারুজ্জামান অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে বীরত্বের প্রমাণ দিয়েছেন এবং জনগণের হৃদয়ের বীরে পরিণত হয়েছেন।

রোববার (৪ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে জামায়াত আমির উল্লেখ করেন, কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয়। তবে মেজর (অব.) আখতারুজ্জামান বিমানবন্দরে সাধারণ যাত্রী ও বিদেশফেরত প্রবাসীদের দীর্ঘদিনের দুর্ভোগ, ভোগান্তি ও নানা অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হয়ে কার্যত ভুক্তভোগী মানুষের প্রতিবাদের কণ্ঠে পরিণত হয়েছিলেন।

কর্তৃপক্ষের আচরণের সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, ‘তার এই প্রতিবাদকে আমলে নিয়ে দুর্বলতাগুলো সংশোধন করার পরিবর্তে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এমনকি দুইবারের সাবেক সংসদ সদস্য এবং একজন বীর মুক্তিযোদ্ধাকে জনসম্মুখে অপমানিত করার নানা হীন পদক্ষেপ নেওয়া হয়েছে।’

জনগণ সবকিছু পর্যবেক্ষণ করছে উল্লেখ করে জামায়াত আমির আরও বলেন, ‘জনগণ অন্ধ নয়, সবই দেখছে। কার্যত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে তিনি বীরত্বের প্রমাণ দিয়েছেন এবং ভুক্তভোগী মানুষের হৃদয়ের বীরে পরিণত হয়েছেন। আল্লাহ তায়ালা তার সম্মান বৃদ্ধি করুন।’

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular