ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeলিডঅ্যাক্রেডিটেশন কাউন্সিল ও মালয়েশিয়ান কোয়ালিফিকেশন এজেন্সির মধ্যে এমওইউ

অ্যাক্রেডিটেশন কাউন্সিল ও মালয়েশিয়ান কোয়ালিফিকেশন এজেন্সির মধ্যে এমওইউ

“বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে শিক্ষা-সহ সব ক্ষেত্রে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সরকার মালয়েশিয়ার আদলে বাংলাদেশকে একটি ‘এডুকেশন হাব’ হিসেবে গড়ে তুলতে চায়।” শিক্ষামন্ত্রী একথা বলেন।

তিনি আরও বলেন, “একই সঙ্গে উচ্চশিক্ষার ক্ষেত্রে বাংলাদেশে ‘ক্রস-বর্ডার’ শিক্ষাব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এক্ষেত্রে মালয়েশিয়ার অভিজ্ঞতাও আমাদের কাজে লাগবে।”

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং মালয়েশিয়ান কোয়ালিফিকেশন এজেন্সির মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এ উদ্দেশ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এই এমওইউ স্বাক্ষরিত হয়। পরবর্তীতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় শিক্ষা মন্ত্রণালয়।

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পক্ষে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান প্রফেসর ড. আখতার হোসেন খান এবং মালয়েশিয়ান সকোয়ালিফিকেশন এজেন্সির প্রধান নির্বাহী কর্মকর্তা প্রফেসর মোহাম্মদ শাতার বিন সাবরান প্রতিষ্ঠানটির পক্ষে স্বাক্ষর করেন।

এ সময় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এবং মালয়েশিয়ান কোয়ালিফিকেশন এজেন্সির পরিচালক আব্দুল সালমান বিন তাইয়েপসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে শিক্ষা-সহ সব ক্ষেত্রে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সরকার মালয়েশিয়ার আদলে বাংলাদেশকে একটি ‘এডুকেশন হাব’ হিসেবে গড়ে তুলতে চায়। একই সঙ্গে উচ্চশিক্ষার ক্ষেত্রে বাংলাদেশে ‘ক্রস-বর্ডার’ শিক্ষাব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এক্ষেত্রে মালয়েশিয়ার অভিজ্ঞতাও আমাদের কাজে লাগবে।

তিনি বলেন, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ও মালয়েশিয়ান কোয়ালিফিকেশন এজেন্সির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলে তা বাংলাদেশের উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং আন্তর্জাতিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে দুই দেশের মধ্যে শিক্ষা ও উচ্চশিক্ষার মান নিশ্চিতকরণে পারস্পরিক সহযোগিতার সুযোগ আরও সম্প্রসারিত হবে।

এ সময় মালয়েশিয়ান কোয়ালিফিকেশন এজেন্সির প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে যৌথ ডিগ্রি চালু করার ব্যপক সুযোগ রয়েছে। এই সুযোগ কাজে লাগানো গেলে শিক্ষাক্ষেত্রে উভয় দেশেরই পারস্পরিক উন্নয়নের পথ সম্প্রসারিত হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular