ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশআইজিপি ব্যাজ প্রাপ্তিতে শেরপুর জেলা পুলিশ সুপার আমিনুল ইসলাম কে ফুলেল শুভেচ্ছা

আইজিপি ব্যাজ প্রাপ্তিতে শেরপুর জেলা পুলিশ সুপার আমিনুল ইসলাম কে ফুলেল শুভেচ্ছা

ডেস্ক নিউজ : ‘আমার পুলিশ, আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে পুলিশ সপ্তাহ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে । পুলিশ সপ্তাহে শেরপুর জেলার অপরাধ দমন, আইন-শৃঙ্খলা রক্ষায় অসামান্য অবদান রাখায় এবং দৃষ্টান্তমূলক ও প্রশংসনীয় কর্মের স্বীকৃতি স্বরূপ ‘‘পুলিশ ফোর্স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিস ব্যাজ-২০২৪’’ ভূষিত হয়েছেন শেরপুর জেলার মান্যবর পুলিশ সুপার জনাব মোঃ আমিনুল ইসলাম।
 
শেরপুর জেলার পুলিশ সুপার মহোদয় আইজিপি ব্যাজ প্রাপ্তিতে রোববার সকালে পুলিশ সুপারের কার্যালয়ে সম্মানিত পুলিশ সুপার মহোদয়কে জেলা পুলিশের পক্ষ হতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মিজানুর রহমান ভূঁঞা।
 
পরবর্তীতে পুলিশ সুপার মহোদয়কে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ইনচার্জগণ আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। সেই সাথে ভবিষৎ কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করা হয়।
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular