ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeতথ্যপ্রযুক্তি ও বিজ্ঞানআইফোনে পর্ন অ্যাপ!

আইফোনে পর্ন অ্যাপ!

নিউজ ডেস্ক: প্রথমবারের মতো আইফোনে পর্নোগ্রাফি অ্যাপের অনুমতি দিল মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। এদিকে অ্যাপ স্টোরের নিয়ম অনুসারে আইফোনে এ ধরনের কনটেন্ট এখনও স্পষ্টভাবে নিষিদ্ধ।

তবে নতুন ইউরোপীয় ইউনিয়নের নীতিমালার কারণে নিজেদের আইফোনে পর্নোগ্রাফি অ্যাপের অনুমতি দিতে অ্যাপল বাধ্য হয়েছে বলে প্রতিবেদনে লিখেছে, ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।

ইইউ’র নতুন আইন ‘ডিজিটাল মার্কেটস অ্যাক্ট’বা ডিএমএ অনুসারে, অ্যাপল ডিভাইসে নন-অ্যাপল সফটওয়্যার বা পরিষেবা, যেমন বিভিন্ন ইন্টারনেট ব্রাউজারগুলো ব্যবহার করা ভোক্তাদের জন্য যথেষ্ট সহজ হয়েছে কি না সেটি দেখবে কমিশন। এর আওতায় ব্যবহারকারীদের বিকল্প অ্যাপ স্টোর ব্যবহারের সুযোগ করে দেয় অ্যাপল। যেখানে তাদের নিজস্ব নিয়ম নেই।

অ্যাপ স্টোরে থাকা এসব অ্যাপ নিয়ে অবশ্যই পরীক্ষা করবে অ্যাপল। যাতে নিশ্চিত করা যায় যে, এগুলো স্ক্যাম নয় এবং এটি আইফোনের নিরাপত্তা ও কার্যকারিতা দুর্বল করবে না। এছাড়া অ্যাপ স্টোরে কী ধরনের কনটেন্ট পাওয়া যাবে তা সীমিত করবে না অ্যাপল।

এর ফলে নতুন পর্নোগ্রাফি অ্যাপ ‘হট টাব’ বিকল্প বাজার ‘অল্টস্টোর প্যাল’-এ যেন থাকে সেজন্য আবেদন করতে পেরেছে। নিজেদেরকে প্রাপ্তবয়স্কদের জন্য কনটেন্ট ব্রাউজার হিসেবে বিক্রি করে অ্যাপটি, যা মানুষকে যৌন কনটেন্ট খুঁজে পেতে ও দেখতে দেয় বলে প্রতিবেদনে লিখেছে ইন্ডিপেনডেন্ট।

তবে অ্যাপল স্পষ্ট করে বলেছে, অ্যাপটিকে সমর্থন বা অনুমোদন করে না তারা। আইফোন নির্মাতা কোম্পানি দাবি করেছে, ইউরোপের ব্যবহারকারীদের জন্য ঝুঁকি বয়ে আনবে অ্যাপটি।

অ্যাপল বিবৃতিতে আরও বলেছে, এ ধরনের হার্ডকোর পর্ন অ্যাপ ইইউ ব্যবহারকারীদের, বিশেষ করে শিশুদের জন্য যে নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে তা নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। অ্যাপটি ও এর মতো অন্যান্য অ্যাপ আমাদের ইকোসিস্টেমের ওপর ভোক্তাদের আস্থা ও বিশ্বাসকে নষ্ট করবে, যে ইকোসিস্টেমকে বিশ্বের সেরা হিসেবে তৈরির জন্য আমরা কাজ করে আসছি এক দশকেরও বেশি সময় ধরে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular