সুমন দত্ত: দেশে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মানবসম্পদ উন্নয়নে কনভেনশন আয়োজন করার ঘোষণা দিয়েছে ফেডারেশন অব বাংলাদেশ হিউম্যান রিসোর্স অর্গানাইজেশন। এ বছর ‘এআই ও হিউম্যান ক্যাপিটালঃ ড্রাইভিং বিজনেস এজিলিটি অ্যান্ড ইনোভেশন’ শীর্ষক ৭ম জাতীয় এইচআর কনেভনশন আয়োজন করতে যাচ্ছে এফবিএইচআরও।
আগামী ৫ ডিসেম্বর শুক্রবার ২০২৫ ইং তারিখে ঢাকার শেরাটন হোটেলে একদিন ব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হবে। এতে অংশ নেবেন দেশ বিদেশের এক হাজারের অধিক মানবসম্পদ বিশেষজ্ঞ, ব্যাবসায়ী নেতা, উদ্যোক্তা, কর্পোরেট নির্বাহী এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশেষজ্ঞরা। জন সি টেউলর জুনিয়র আসছেন প্রধান অতিথি হয়ে।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে এক মিট দ্যা প্রেস অনুষ্ঠানে এসব কথা বলেন মাই জবসের সিইও মো. কামরুজ্জামান। তিনি কনভেনশন চেয়ারের দায়িত্ব পালন করছেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের প্রেসিডেন্ট ড. মোশাররফ হোসেন, ভাইস প্রেসিডেন্ট ড. ফরিদ এ সোবহানি, সেক্রেটারি জেনারেল প্রফেসর মঈনুদ্দিন চৌধুরী ও কনভেনশন সেক্রেটারি খাদিজা রহমান তাঞ্চি।
ড.ফরিদ এ সোবহানি বলেন, মানবসম্পদ উন্নয়নে এর আগে আমরা ৬টি কনভেনশনের আয়োজন করি। গতবার আমাদের অনুষ্ঠানে শ্রম ও কল্যান উপদেষ্টা ফওজুল কবির খান এসেছিলেন। তিনি আমাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
প্রফেসর মইনুদ্দিন চৌধুরি বলেন, ২০০১ সাল থেকে দেশে মানবসম্পদ উন্নয়নের যাত্রা শুরু। অথচ আশানুরুপ ফল পাওয়া যাচ্ছে না। আমরা মানব সম্পদ মন্ত্রণালয় চাই।
সভাপতি ড. মোশাররফ হোসেন বলেন, এ বছর আমাদের কনভেনশনে যারা অংশগ্রহণ করবে তাদের তিন হাজার টাকা রেজিস্ট্রেশন ফি ধরা হয়েছে।আগামীতে আর্টি ফিসিয়াল ইনটেলিজেন্স আমাদের চাকরি নিয়ে নেবে। যেসব সেক্টরে আমরা লোক নিয়োগ করে থাকি সেই সেক্টর গুলোকে কিভাবে বাচানো হবে। সেই কৌশল বের করা হবে।সেগুলো নিয়ে আলোচনা করা হবে।



